শিরোনাম: * পাঠানটুলায় ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪ *     * শমশের মুবিনের পক্ষে শো-ডাউনের প্রস্তুতি বসে নেই খন্দকার মুক্তাদির *    
কমলগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পা ভাঙ্গাসহ দেহে আঘাতের দাগ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ঝুলন্ত মাদ্রাসা ছাত্রীর একটি পা ভাঙ্গা ও দেহের কিছু স্থানে রক্তাক্ত আঘাতের দাগ ছিল। শুক্রবার ভোর রাত ৩ টায় নিজ ঘর থেকে ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

সরেজমিন ঘুরে খোঁজ নিয়ে জানা যায়, রামপাশা গ্রামের প্রবাসী আরজান মিয়ার মেয়ে সফাত আলী সিনিয়র মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী সীমা আক্তার (১৪)-এর গলায় কালো রং-এর বিদেশী লাইলনের দঁড়ি ঘরের চালার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রাত ৩ টায় মা মনিরুন নেছা সেহরীর সময় ঘুম থেকে জেগে মেয়ের ঝুলন্ত লাশ দেখে হাল্লা চিৎকার দিলে গ্রামবাসীরা ছোটে এসে ছাত্রীর লাশটি উদ্ধার করে। ছাত্রীর একটি পা ভাঙ্গা ও দুই গালে রক্তাক্ত আঘাতের দাগ ছিল। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ছাত্রীর মা মনিরুন নেছা কোন কথা বলতে রাজি হননি। অপরদিকে ছাত্রীর কতিপয় আত্মীয়-স্বজন ঘটনা সম্পর্কে কোন সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। গতকাল শুক্রবার দুপুরে কমলগঞ্জ থানার এসআই মধুসুদন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামাবাসীরা জানান, তাদের সন্দেহ আত্মীয়দের মাঝে মেয়েকে নিয়ে কোন সমস্যা ছিল। আর এ থেকেই পরিকল্পিতভাবে ছাত্রীটিকে প্রথমে নির্যাতন করে হত্যার পর গলায় দঁড়ি দিয়ে লাশটি ঝুলিয়ে রাখা হয়। গ্রামবাসীরা জোর দাবী করে বলেন, ছাত্রীর মাকে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। কমলগঞ্জ থানার ওসি আবুল কালাম মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। তবে তার (ছাত্রীর) পরিবার থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
               

 
 
পাঠকের মন্তব্য:


আর্কাইভস অনুসন্ধান

   



বিজ্ঞাপন

star plaza

বিজ্ঞাপন

add